সব প্রকল্প চলমান

শ্রামণ ও ভিক্ষু প্রশিক্ষণ ও ধ্যান কেন্দ্র

নবদীক্ষিত শ্রামণ ও ভিক্ষুদের জন্য বিনয়, ত্রিপিটক ও ধ্যান বিষয়ে প্রশিক্ষণ।

প্রাচীন বিহারের ইটের ধ্বংসাবশেষের মাঝে ধ্যানরত শ্রামণেরা

ভিক্ষু ও শ্রামণদের যথাযথ ধর্মীয় শীল, নৈতিক জীবনাচরণ ও বৌদ্ধ দর্শনের শিক্ষাদানে প্রশিক্ষণ কেন্দ্রের ভূমিকা অপরিসীম। আমাদের কেন্দ্রে যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়:

  • বিনয় ও শৃঙ্খলা। বুদ্ধ-প্রবর্তিত বিনয় বিধান এবং কঠিন চীবর দানের ঐতিহ্য কঠোরভাবে মেনে চলার প্রশিক্ষণ, যা ভিক্ষুদের সুশৃঙ্খল জীবন গড়ে তোলে।
  • ধর্মীয় ও শাস্ত্রীয় জ্ঞান। ত্রিপিটক ও বৌদ্ধ দর্শনের যথাযথ অধ্যয়ন ও গবেষণার সুযোগ।
  • ধ্যান ও আধ্যাত্মিক সাধনা। নিয়মিত ধ্যান ও ভাবনার মাধ্যমে মানসিক প্রশান্তি ও আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন।
  • সমাজসেবা ও ধর্মপ্রচার। সাধারণ মানুষের মাঝে বুদ্ধের বাণী ছড়িয়ে দেওয়া, এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগাতে সক্ষম ধর্মপ্রচারক তৈরি।
  • ঐতিহ্য সংরক্ষণ। অষ্টম শতকের শালবন বিহার ও লালমাই-ময়নামতির অন্যান্য প্রাচীন বিহারের মতো জ্ঞানকেন্দ্রের ধারা অব্যাহত রেখে নতুন প্রজন্মকে যোগ্য ভিক্ষু হিসেবে গড়ে তোলা।